সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

অারববিশ্বে সবচেয়ে ক্ষমতাদর প্রিন্স মুহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাবান নেতা সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি বড় বড় সিদ্ধান্তে তাঁর কৌশলী প্রভাব প্রয়োগের ভিত্তিতে বার্তা সংস্থা ‘সিএনবিসি’র এক প্রতিবেদনে এ দাবি করা হয়।

প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে ও সৌদি আরবে কয়েকটি বড় পরিবর্তনের পেছনে সৌদি ক্রাউন প্রিন্সের ভূমিকার কথা উল্লেখ করা হয়। সৌদি আরবের উচ্চাভিলাষী ‘নিওম’ প্রকল্পের কাজ শুরু করে মূলত সৌদি ক্রাউন প্রিন্স আলোচনায় উঠে আসেন। তারপরই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ক্রমবর্ধমান আধিপত্য বিশ্বজুড়ে আলোচিত হয়ে আসছে।

বিগত সাত মাসে বিন সালমানের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরা হয় প্রতিবেদনটি। তার উল্লেখযোগ্য সাফল্যের তালিকায় রয়েছে সৌদি নারীদের অধিকার ফিরিয়া দেওয়ার বিষয়টি। স্টেডিয়ামে নারীদের খেলা দেখার অনুমতি, নারীদের ড্রাইভিং লাইসেন্সসহ চাকরি ক্ষেত্রে নারীকর্মী নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়াও ক্রাউন প্রিন্সের দুর্নীতি দমন অভিযানে সৌদি যুবরাজ ও ধনাঢ্যদের গ্রেফতার ও কৌশলে নিয়ন্ত্রণে আনার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ক্রাউন্স প্রিন্সের এ প্রগতিশীল মানসিকতা ও উন্নয়নের ধারা অন্যান্য প্রতিবেশি দেশের জন্যও কাজে আসবে বলেও প্রতিবেদনে উঠে আসে।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ