মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসল্লিদের ওপর ট্রাক চালিয়ে বাংলাদেশি হত্যা, হামলাকারীর ৪৩ বছরের দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে মসজিদের কাছে মুসল্লিদের ওপর ট্রাক চালিয়ে বাংলাদেশিকে হত্যার দায়ে ব্রিটিশ হামলাকারী ড্যারেন ওসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ফলে তাকে ৪৩ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

জানা গেছে, ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা ৪৮ বছর বয়সী ড্যারেন ওসবর্ন। ২০১৭ সালের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্ক এলাকায় তিনি হামলা চালিয়ে ৫১ বছর বয়সী বাংলাদেশি মুকাররম আলীকে খুন করেন। এছাড়া অন্যান্যদের হত্যা চেষ্টায় অভিযুক্ত হয়েছেন তিনি।

টেলিভিশনে সম্প্রচারিত একটি প্রতিবেদনে হামলাকারী ওসবর্ন দেখেন, উত্তর ইংল্যান্ডে শিশু যৌন কেলেঙ্কারির সঙ্গে মুসলিমদের একটি গ্যাং জড়িত রয়েছে। তা দেখে তিনি হামলার পরিকল্পনা করেন। তবে আদালতে দোষ স্বীকার করেননি তিনি।

তবে হামলার সময় ওসবর্নকে প্রত্যক্ষদর্শীরা বলতে শোনেন, আমি আমার দায়িত্ব পালন করেছি। তোমরা এখন আমাকে হত্যা করতে পারো। হামলায় একজন নিহত হওয়ায় আমার অভিযান সঠিক উপায়ে সফল হয়েছে। খবর কালেরকন্ঠ।

সূত্র : এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ