সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডিজিটাল নিরাপত্তা আইন: মতপ্রকাশের জন্য হুমকি সৃষ্টিকারী ধারা বাতিল করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের নামে গণমাধ্যমের কন্ঠরোধ ও মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার ষড়যন্ত্রে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

মুফতি ওয়াক্কাস বলেছেন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার হরণ করে সরকার ক্ষমতা চিরস্থায়ী করার যে স্বপ্ন দেখছে তা কোনোদিনই পূরণ হবে না।

আজ বিকালে পল্টনস্থ কালভার্ট রোডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, মন্ত্রী পরিষদের অনুমোদিত ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া বাতিল না করলে দেশে চরম নৈতিক বিপর্যয়সহ অর্থনৈতিক ধ্বস ও নামতে পারে। এ আইন সংসদে পাস করার আগে গণমাধ্যম ও মতপ্রকাশের জন্য হুমকি সৃষ্টিকারী সব ধারা বাতিল করতে হবে। অন্যথায় দেশপ্রেমি জনতা যেকোন মূল্যে তা রুখে দাঁড়াবে।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলনা বেলায়েত হোসেন আল ফিরোজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মুফতি গোলাম রহমান, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা জাকির হোসাইন খান, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মুফতি রেজাউল করীম, তোফায়েল গাজালি প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ