সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২০ দলীয় জোটে যোগ দিচ্ছেন মুফতি ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেজামে ইসলাম পার্টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেবে বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতও করেছেন মুফতি ইজহার।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

নেজামে ইসলাম পার্টি আগে থেকেই ২০ দলীয় জোটে ছিল। কিন্তু জোট থেকে ইসলামী ঐক্যজোট বের হয়ে এলে তিনিও বের হয়ে আসেন।

নেজামে ইসলাম পার্টি বর্তমানে দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে মুফতি ইজহার থাকলেও অপরটির নেতৃত্বে রয়েছেন মাওলানা আবদুল লতিফ নেজামী। তিনি ইসলামী ঐক্যজোটেরও চেয়ারম্যান।

অনলাই পোর্টাল বাংলাট্রিবিউন সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয় নেজামে ইসলাম পার্টির।  সে বৈঠকেই চূড়ান্ত হয় মুফতি ইজহারুল ইসলাম ফের ২০ দলীয় জোটে যোগ দেবেন।

এ বিষয়ে শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মুফতি ইজহার। এসময় তার সঙ্গে নেজামে ইসলাম পার্টির ১৬ জন নেতা উপস্থিত ছিলেন।

মুফতি ইজহার জানান, দেশের আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন তিনি।

বৈঠকে নেজামে ইসলাম পার্টির আরও অংশ নেন— মহাসচিব মাওলানা আবদুল মালেক আতহারী, সহসভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, যুগ্মমহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, সহসাংগঠনিক সম্পাদক মুফতি দ্বীনে আলম হারুনী,কেন্দ্রীয় সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী প্রমুখ।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ