সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

 বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছেন বিশ্বের প্রথম হিজাব পরা নারী মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ: লরিয়েল প্যারিসের বিজ্ঞাপন করবেন না বিশ্বের প্রথম হিজাব পরা নারী মডেল আমেনা খান। ইসরায়েলের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইসরায়েল’ জানায়, ব্রিটিশ বংশোভূত এই মডেল ২০১৪ সালে ইসরায়েল বিরোধী কিছু টুইটের জেরে বিজ্ঞাপন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি লরিয়েল শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য গত সপ্তাহে তাকে নির্বাচন করে। এ বিজ্ঞাপনে তাকে হিজাব পরে দেখা যেতো। আর এক্ষেত্রে তিনি হতেন হিজাব পরা প্রথম নারী মডেল।

তিনি একটি টুইট বার্তায় বলেন, ‘আমি ২০১৪ সালের ইসরায়েল বিরোধী কিছু টুইটের জন্যে গভীরভাবে অনুতপ্ত এবং আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অনেক দুঃখের সাথে আমি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ আমাকে নিয়ে বর্তমান আলোচনা এর উদ্দেশ্যকে খর্ব করবে।’

এদিকে লরিয়েল প্যারিসের পক্ষ থেকে একটি টুইটে তারা বলে, আমেনা খানের সরে আসাকে মেনে তারা মেনে নিয়েছে। সমালোচনার জেরে সরে আসার সিদ্ধান্তের প্রশংসাও করেছে তারা ।

উল্লেখ্য, ২০১৪ সালের সেই টুইটগুলো আমেনা খান মুছে ফেলেছিলেন। তবে তার আগেই ডেইলি মেইল এই টুইটগুলোর স্ক্রিনশট নিয়ে রাখে। এতে বলা হয়েছিল, ‘ইসরায়েল হচ্ছে মিশরের ফেরাউনের মত। দুই পক্ষই শিশু হত্যা করে থাকে। ইনশাল্লাহ, দ্বিতীয় পক্ষও পরাজিত হবে। তবে তা শুধুমাত্র সময়ের ব্যাপার।’ আরও কিছু টুইটে তিনি ইসরায়েলকে ‘অশুভ’ এবং ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ