সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বিচার বিভাগ স্বাধীন বলেই খালেদা জিয়ার ভয়: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ন্ত্রন বা খবরদারি নেই। বিচার বিভাগ সম্পূণ স্বাধীন। আর স্বাধীন বলেই খালেদা জিয়া বা তার নেতাকর্মীরা ভয় পাচ্ছে। শনিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কাজিপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দিবে, নিরাপরাধকে মুক্তি দিবে। সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রন নেই। বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় করে, তেমন জনগণের রায়কেও ভয় করে। রায় যাই হোক, বিএনপি আবারও আগের মত জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে, এবার কঠোরভাবে নিয়ন্ত্রন করবে জনগণ।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সম্প্রতি নেতিবাচক মন্তব্যে প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট আগামী নির্বাচনে পাবে, তা নির্ণয় করবে এ দেশের জনগণ। কারণ ভোট দেবেন জনগণ। তাই এ ধরনের আগাম মন্তব্য অবান্তর মাত্র।'

পরে স্বাস্থ্যমন্ত্রী কাজিপুর উপজেলা সদরের অডিটরিয়ামসহ সরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ ও যমুনা তীরবর্তী মেঘাই স্পার এলাকার পরিদর্শন করেন। বিকেলে যমুনার ডানতীরে পাউবোর ৪৬০ কোটি ব্যায়ে ক্ষুদবান্দি-মাছুয়াকান্দি-বাহুকায় প্রায় ৮ কিমি নদী তীর রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে পাউবোর আয়োজনে কাজিপুরের মাছুয়াকান্দি ও সদর উপজেলার বাহুকায় দু’টি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম।

সমাবেশে পাউবো রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মুহম্মদ আলী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পিইঞ্জ, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ