মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টেকনাফে কুকুরের জন্মদিন পালন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টেকনাফে কাজলী নামের কুকুরের জন্মদিন পালিত হয়েছে। প্রতিবেশীর জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে আলী আকবর নামে এক যুবক নিজের কুকুরের জন্মদিন পালন করে রাগ ক্ষোভ মিটিয়েছে।

তবে, জন্মদিন পালিত হয়েছে ঝাঁকজমকপূর্ণভাবে। ওই দিনে যথারীতি আনা হয়েছে মিষ্টি। কুকুর কাজলীকে খাওয়ানো হয় মিষ্টি, বিভিন্ন রকমের ফলফ্রুটস।যেন কোন মানুষের জন্মদিনের আমেজ।

এই আয়োজনের কয়েকটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় জল্পনা। ছবিতে দেখা যায় কাজলি নামের ওই কুকুরের জন্মদিন পালনের ব্যানার, এরপর কুকুরের পক্ষ থেকে কেক কাটার প্রস্তুতি। পরে কুকুরটির মুখে কেক ও মিষ্টি তুলে খাইয়ে দেয়ার চেষ্টা।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। রাইসুল নামের এক নেটিজেন লিখেছেন, 'কী দিন আসলো, এমনও দিন দেখতে হলো?'

সোহাগ নামের একজন লিখেছেন, 'সময় যত যাচ্ছে সবাই আপডেট হচ্ছে, এই আপডেটে যে আর কী যোগ হবে!'

সামিয়া নামের এক তরুণী ছবিগুলো শেয়ার করে লিখেছেন, আকবর ভাইয়ের এই কুকুরের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আলী আকবর বলেন, সবাই মানুষের জন্মদিন পালন করছে। তাই আমি আমার কুকুর কাজলীর প্রথমবারের মতো জন্মদিন পালন করলাম। একই দিনে অন্য কারো জন্মদিন থাকলে আমি কী করার আছে বলুন, জানান আলী আকবর।

আগে কোনো দিন কুকুরের জন্মদিন পালন করা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, আমার ইচ্ছে হয়েছে তাই এ বছর কাজলীর জন্মদিন পালন করছি। তিনি বলেন, কাজলীর জন্মদিন উপলক্ষে বন্ধুরা সবাই খুববেশি মজা করছিল। যখন ফেইসবুকে কাজলীর ছবি আপলোড করি সবাই শেয়ার, লাইক, কমেন্টস করছে।

দক্ষিণ জালিয়া পাড়ার মুরব্বি আলী আহম্মদ বলেন, প্রতিবেশীর উপর রাগ করে কুকুরের জন্মদিন পালন খুবই দুঃখজনক। এটি সামাজিক অবক্ষয় ও কালো টাকার ফল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ