সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কেরাত সম্মেলনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি গতকাল বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন ।

এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এবং আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) এর ভাইস-প্রেসিডেন্ট শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তা নূর আব্দেল কারীম।

শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি এর সঙ্গে এসেছেন তার বড় ছেলে আম্মার ইকরমা সাবরি।বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার সদস্য ক্কারি শামসুল আলম।
শুক্রবার ২৬ জানুয়ারি বায়তুল মুকাররমে ১৮ তম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান অতিধি হিসেবে তিনি যোগ দেবেন।

এবারের কেরাত সম্মেলনে ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি ছাড়াও অংশ নিচ্ছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারি মিশরের ড. আহমাদ আহমাদ নাইমা। এছাড়াও অংশ নেবেন ইরানের বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হোসাইনি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ক্বারি আহমাদ বিন ইউসুল আল আযহারী। ভারত, আলজেরিয়া ও সিরিয়া’র বিখ্যাত ক্বারিগণও অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

শুক্রবারের সম্মেলনে অংশ নেয়ার পর ২৮ জানুয়ারি শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরি অংশ নেবেন চট্টগ্রাম শহরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে। তিনি সেখানে এশার নামাজের ইমামতিও করবেন।

কেরাত সম্মেলন অনুষ্ঠানটির আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা)। আর এর সার্বিক সহযোগিতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ