সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার পাকিস্তানে ধর্ষণের শাস্তি ‘জনসম্মুখে মৃত্যুদণ্ড’ করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সিনেটের স্থায়ী কমিটির চেয়ারম্যান রেহমান মালিক গত বুধবার ফোজদারী অপরাধ আইন সংশোধন ২০১৮ শিরোনামের একটি বিল প্রস্তাব করেছেন। তাতে বলা হয়েছে ১৪ বছরের কম বয়সী শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে দোষীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে।

সিনেট কমিটিও অনুমোদন দিয়েছে অপহরণ ও ধর্ষণ সংক্রান্ত দেশটির বিদ্যমান আইনে সংশোধনের প্রস্তাবে। ফলে পরিবর্তন আসছে শিশু অপহরণ সংক্রান্ত পাকিস্তানের দণ্ডবিধি।

সিনেটের কাছে রেহমান মালিক আবেদন করেন, শিশু জয়নাবকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি প্রকাশ্যে কার্যকরের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা যেতে পারে। জয়নাবের পরিবার, পুরো দেশ এবং তিনি নিজেও ধর্ষকের জনসম্মুখে ফাঁসি চান। এটাই সবার চাওয়া বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর এলাকার ছয় বছর বয়সী শিশু জয়নাবকে অপহরণ করে ধর্ষণের পর মরদেহ ভাগাড়ে ফেলে রাখা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারের একদিন পর সিনেটে বিলটি আনা হয়েছে।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর আটক ওই ব্যক্তির বাড়ি স্থানীয়রা ঘেরাও করে। রাতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এক সম্মেলনে অভিযুক্তকে আটকের ঘোষণা দেন।

একই সঙ্গে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ধর্ষককে প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তিনি। এসময় শাহবাজ শরীফ বলেন, জয়নবের পরিবার, পুরো দেশ ও তিনি নিজেও ধর্ষকের জনসম্মুখে ফাঁসি চান। এটাই সবার চাওয়া।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ