সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আফরিনে তুর্কি বিমান হামলায় ২ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: গণমাধ্যমে আসা সংবাদে জানা যাচ্ছে, তুর্কি বিমান হামলায় ২ মার্কিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি ও কুর্দি অধ্যুষিত আফরিনের ওয়াইপিজি’র মাঝে তীব্র সংঘাতের সংবাদ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ওয়াইপিজি সংখ্যাগরিষ্ঠ ৩ হাজার সদস্যের একটি সীমান্তরক্ষী বাহিনী (যা তুর্কি-সিরিয় সীমান্তে নিয়োজিত থাকবে) গঠণের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে তুরস্কের সেনাবাহিনী ফ্রি সিরিয়ান আর্মিকে নিয়ে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক সৈন্যদের সাথে সংশ্লিষ্ট ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযানে নামে।

গণমাধ্যম বলছে, আফরিনে আমেরিকান সামরিক কর্মকর্তাদের অবস্থানের খুবই কাছাকাছি তুরস্ক বিমান হামলা চালালে ২ জন আমেরিকান সামরিক কর্মকর্তা নিহত হয়।

অবশ্য বুলিতিকা ওয়েবসাইট জানায়, এখনও আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। কিন্তু স্বাভাবিক ভাবে দেখা যায়, পেন্টাগন এ ধরনের সংবাদ কাভারেজের ক্ষেত্রে বাধা দিয়ে থাকে।

কোন কোন অসমর্থিত সূত্র বলছে, ওয়াইপিজি আফরিনে একটি তুর্কি সামরিক বিমান ভূপাতিত করেছে।

তথ্যসূত্রঃ রাশান গণমাধ্যম স্পুটনিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ