সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আমার কোনো অভিযোগ নেই, আইভী: নেতৃবৃন্দের আশ্বাসেই কি এমন প্রতিক্রিয়া?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনীতিতে এরকম হবেই, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। নারায়ণগঞ্জ শহরকে শান্তিময় হতেই হবে। শহরকে শান্তিময় করতে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের সবার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভি ও শামীম ওসমানের প্রকাশ্য দ্বন্ধ আইভির উপর সশস্ত্র হামলার পর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ মঙ্গলবার এমন প্রতিক্রিয়া জানালেন মেয়র সেলিনা হায়াত আইভি।

গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করে সিটি করপোরেশন এবং পুলিশ। শামীম ওসমানের পক্ষ থেকে এ নিয়ে বাধা দেয়ায় ১৬ জানুয়ারি দু্ই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। শামীম ওসমান গ্রুপের লোকজনের হামলায় আহত হন আইভীসহ ৫০ জনেরও বেশি।

এরপর অসুস্থ হয়ে গত মঙ্গলবার সকালে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন মেয়র আইভি। চিকিৎসাধীন থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ শীর্ষ নেতৃবৃন্দ হাসপাতালে মেয়র আইভিকে দেখতে যান।

ঘটনার পর স্বরাষ্টমন্ত্রী শামীম ওসমান ও মেয়র আইভিকে ফোন করে সার্বিক নির্দেশনা দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, এই ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। এর জন্য তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ধারণা করা হচ্ছে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা ও আশ্বাসেই মেয়র আইভি এ বিষয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যাক্ত করা থেকে বিরত থেকেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ