আমরা যখনই কোন যানবাহনে যাত্রা করি তখন সবার আগে চিন্তা করি কিভাবে এবং কোথায় বসলে সবচেয়ে আরামে বসা যাবে। পুরো যাত্রাপথ যাতে সহজ হয় এটাই সবার কাম্য। কিন্তু তাও আমাদের বসার সময় এমন জায়গায় বসতে হবে যেখানে বসলে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা আহত হবো না কিংবা কম আহত হবো। চলুন দেখে নেওয়া যাক সেই ৭টি যানবাহনের আসনগুলো যেখানে বসলে আমরা সুরক্ষিত থাকবো।
১. গাড়ি
সুরক্ষিত আসনঃ গাড়ির ক্ষেত্রে সুরক্ষিত আসন হচ্ছে ড্রাইভারের পিছনের আসন এবং মাঝের আসন। সাধারণত বেশীরভাগ সময় গাড়ি মুখোমুখি সংঘর্ষ বা এরকম দুর্ঘটনায় কবলিত হয়। তাই বলা হয় পিছনের দিকের আসনগুলো সুরক্ষিত।
বিপজ্জনক আসনঃ গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক আসন হলো ড্রাইভারের পাশের আসন। বলতে গেলে সামনের সারি অর্থাৎ ড্রাইভারের আসন এবং ড্রাইভারের পাশের আসন সবচেয়ে বেশী বিপজ্জনক।
২. মিনি বাস
সুরক্ষিত আসনঃ মিনি বাসের ক্ষেত্রে সবচেয়ে সুরক্ষিত আসন হলো আপনার বাস যেদিকে যাত্রা করছে তার বিপরীত দিকে যে আসনগুলো রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিৎ। কেননা ব্রেক করলে আপনি যদি সতর্ক না থাকেন সেক্ষেত্রে মাথার পিছনে ব্যাথা পেতে পারেন।
বিপজ্জনক আসনঃ মিনি বাসের ক্ষেত্রে জানালার পাশের আসন এবং দরজার পাশের আসন সবচেয়ে বেশী বিপজ্জনক। কেননা বাসগুলোর জানালা এবং গ্লাস কাচের তৈরী। যেকোন দুর্ঘটনা কিংবা কোন কিছুর সাথে ধাক্কা লেগে খুব সহজেই গ্লাস ভেঙ্গে যেতে পারে। আপনি যদি জানালার পাশে কিংবা দরজার পাশে থাকেন তবে আপনার গায়ে সেই ভাঙ্গা কাঁচের টুকরা লাগতে পারে। তাছাড়া অনেক সময় জানালার বা দরজার কাঁচ থাকতে পারে, আপনি অসাবধানতাবশত সেই ভাঙ্গা স্থানে হাত দিতে পারেন এবং এতেও আপনার আহত হবার সম্ভাবনা থাকে।
৩. ট্রলি বাস
সুরক্ষিত আসনঃ যানবাহনের বাম দিক দিয়ে সাধারণত চলন্ত ট্রাফিক থাকে। এক্ষেত্রে ডান দিকের আসনগুলোকে নিরাপদ মনে করা হয়। আবার কেবিনের মধ্যবর্তী আসনগুলোকেও নিরাপদ বলা হয়, কেননা সেক্ষেত্রে আপনার পিঠ যাত্রা পথের দিকেই থাকে। এতে আহত হবার সম্ভাবনা কম থাকে।
বিপজ্জনক আসনঃ ট্রলি বাসের ক্ষেত্রে সবসময় জানালা এবং দরজার সাথের আসনগুলো এড়িয়ে চলা উচিৎ। কেননা এখানেও মিনিবাসের মত কাঁচের টুকরার