শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত পিএস নিখোঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে অজ্ঞাত ব্যক্তিরা  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে তুলে  নিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।

এর আগে বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামে শিক্ষা মন্ত্রণালয়েরই এক কর্মচারী নিখোঁজ হয়েছেন।

হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, বছিলা ব্রিজের কাছে মোতালেব হোসেনের বাড়ি নির্মাণের কাজ চলছে। শনিবার বিকেলে তিনি ভবনের নির্মাণ কাজ দেখতে যান। এ সময় তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীর কাছে মোতালেব সম্পর্কে জানতে চান। মোতালেব ছাদে আছেন জানার পর তারা সেখানে যায়। বাড়ি ভাড়া নেয়ার কথা বলে তাকে নিচে নামিয়ে এনে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা।

মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি। রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন বলে জানা যায়।

বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন, হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান।

এর আগে গত বৃহস্পতিবার বনানী এলাকা থেকে নাসির উদ্দিন নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারী নিখোঁজ হন। এছাড়া গতকাল শনিবার রাজধানীর গুলশানে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হোসেন মতিনও নিখোঁজ হয়েছেন।

পর পর এ সব নিখোঁজের ঘটনায় রাজধানীবাসীর মধ্যে নতুন করে গুম খনের আতঙ্ক তৈরি হয়েছে। এতে সাধারণ নাগরিকদের মাঝে এক ধরণের ভীতি কাজ করছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ