সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

উখিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন রোহিঙ্গা সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিহত রোহিঙ্গা সদস্যের নাম মোহাম্মদ ইউসুফ (৪৩) । পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মো. ইউসুফ তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গা সদস্যের অভিযোগ, অন্য মুখোশধারী কিছু রোহিঙ্গা সদস্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ