মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজের সেজদাতেই আল্লাহর ডাকে সাড়া দিলেন মিসরীয় বৃদ্ধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের পূর্বাঞ্চলীয় এক শহরে মসজিদে এশার নামাজে সিজদায় গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন বয়োবৃদ্ধ এক নামাজি। পূর্বাঞ্চলীয় শহর আলিমে অবস্থিত একটি মসজিদে স্থাপিত ক্যামেরা ফুটেজে দেখা যায়, অনেক মুসল্লি ফরজ নামাজের পর সুন্নত, বেতের ও নফল পড়ছেন।

মুসল্লিরা একে অপর থেকে স্বল্প দূরত্বে দাঁড়ানো। এরই মধ্যে সাদা কাপড় পরা এক ব্যক্তি নামাজের সেজদায় গিয়ে দীর্ঘক্ষণ ধরে পড়ে আছেন।

সেজদা অনেক লম্বা হওয়ায় তার পাশের মুসল্লি যুবক সালাম ফিরে তার পাশের জনকে এদিকে দৃষ্টি আকর্ষণ করলেন। তারা লোকটি সামান্য নাড়া দিতেই তিনি ঢলে পড়ে যান। বুঝতে পারেন সেজদায় এই নামাজির রুহ কবজ করা হয়েছে।

মৃত লোকটির এক আত্মীয় আম্মার মুহাম্মদ সাফওয়াত স্থানীয় মিডিয়াকে বলেন, সৌভাগ্যবান লোকটির নাম আহমদ আবু হেরাস। তার বয়স হয়েছিল ৬৫ বছর। হঠাৎ ব্লাড প্রেশার অনেক কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

পত্রিকাকে তিনি আরও বলেন, মরহুম বিদ্যুত বিভাগে চাকরি করতেন। তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। চারদিকে তার সুনাম ছিল। ভালো ব্যবহারের কারণে তাকে সবাই সম্মান করত। তিনি নিয়মিত মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।

পরিবর্তনের সূত্রে  আল আরাবিয়া

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ