বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অনশনের পঞ্চম দিন: নেই কোনো আশ্বাস; অসুস্থ ১৪০ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের বসার পঞ্চম দিনে অসুস্থতার মিছিলে যোগ হয়েছে আরো ৩৬ জন।

এ নিয়ে এ পর্যন্ত অসুস্থ হয়েছে ১৪০ জন। অসুস্থ অনেক শিক্ষককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনশনস্থলেও প্রায় ১০ থেকে ১৫জন শিক্ষককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

অসুস্থদের অধিকাংশই অতিরিক্ত শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। দাবি আদায়ের আন্দোলন অবস্থান কর্মসূচির ১৪তম দিন এবং আমরণ অনশনের পঞ্চম দিনেও মেলেনি সরকারি কোনো আশ্বাস।

এ বিষয়ে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন চৌধুরী বলেন,  ভাগ্য এবার যাই আছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

উল্লেখ্য, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার অমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। যাদের যৌক্তিক দাবি জাতায়করণের সুুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন।

সরকার ইতোমধ্যে প্রাইমারি শিক্ষাকে জাতীয়করণ করেছে। এছাড়া সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা কিছু সরকারি ভাতা পেলেও স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষরা উল্লেখ্য করার মতো তেমন কোনো সরকারি ভাতা বা সুযোগ সুবিধা পান না। এজন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাগুলোকে জাতীয়করণের দাবিতে শিক্ষক সমিতি এই আন্দোলন করছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ