বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্রীপুরে অনুষ্ঠিত হলো ৩০ সালা পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা নিকেতন  আল-জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল-এর ৩০ সালা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ ও ৩০ ডিসেম্বের  জামিয়ার ৩০ বছরপূর্তি উপলক্ষে পুনর্মিলনী মহাসম্মেলনের আয়োজন করা হয়।

কেরাত, হামদ, নাত, গুণীজনদের ওয়াজ-নসিহত ইত্যাদি মনোমুগ্ধকর কর্মসূচীর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।

মহাসম্মেলনে বক্তব্য রাখেন,  প্রফেসর হামিদুর রহমান,  আল্লামা আযহার আলি আনোয়ার শাহ, আল্লামা হিফজুর রহমান, সুফি রশিদ আহমদ, আল্লামা মাহফুজুল হক, মাওলানা কারি শাহ মুহাম্মদ আতাউল্লাহ,আল্লামা রুহুল আমিন,আল্লামা মাহমুদুল হাসান,আল্লামা উবায়দুর রহমান খান নদভি,মাওলানা রাশেদ আহমদ, মাওলানা মোসলেহ উদ্দিন রাজু প্রমুখ।

উক্ত পুনর্মিলনী মহাসম্মেলনে জামিয়ার ফারেগিন হাফেজ, আলেম ও  ইফতা সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ