বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৩৮তম বিসিএসের প্রিলি পরীক্ষা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: আগামীকাল শুক্রবার ৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষায় এবার সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ নিবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই জানায়। জানা যায়, পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পরীক্ষা কেন্দ্রে অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে। নারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তায় থাকবে নারী পুলিশ সদস্য।

ইতিমধ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ জিনিসপত্র পাওয়া গেলে পিএসসি অধীনে অনুষ্ঠিত পরবর্তী সমস্ত পরীক্ষায় তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সময় জানানোর জন্য পরীক্ষা কক্ষে পিএসসির পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ