সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান: মিজানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারেক জামিল
সোহরাওয়ার্দী উদ্যান থেকে

মানবজাতির জন্য উভয় জাহানে মুক্তি ও উন্নতির পূর্ব শর্ত ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান না থাকলে কোনোভাবেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত মুক্তি ও উন্নতি সম্ভব নয়।

জাগতিক জ্ঞানের পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্য ওহীর জ্ঞান অর্জন করা জরুরী। ওহী জ্ঞান না থাকলে মানুষ আর মানুষ থাকে না, মানুষের চেহারায় পশুতে পরিণত হয়।

 

দাওয়াতুন্নবী সা. উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে আজ (মঙ্গলবার) বিশেষ অতিথির বক্তব্যে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ এসব কথা বলেন।

তিনি বলেন ‘ইলমে ওহীর শিক্ষা না পাওয়ায় শাহরিয়ার কবির আর কবির চৌধুরীরা মুরগি চোরে পরিণত হয়েছে। তাই প্রতিটি শিশুকে শৈশবেই বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

মুফতি মিজান বলেন, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ ও ওআইসি কর্তৃক আমেরিকার বিরুদ্ধে শুধু নিন্দা প্রস্তাব যথেষ্ট নয়। প্রয়োজন মুসলিম জাতিসংঘ গঠন করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

জারজ রাষ্ট্র ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। এর জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে।

জানা গেছে, মাহফিলের প্রথম দিনে আজ প্রধান অতিথির আলোচনা রাখবেন মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে শুরু দাওয়াতুন্নবী সা. মাহফিল

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ