বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামের নূরানী বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি :  শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব কর্তৃক পরিচালিত ‘নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল আজ (২৫ ডিসেম্বর) সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে।

বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীর সাথে কথা বলে জানা যায়, ছিয়াত্তর হাজার আট’শ সাইত্রিশ জন শিক্ষার্থী এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সর্বমোট ৩৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০৭টি মাদরাসায় কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করেছে।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর কাছে ফলাফল হস্তান্তরের সময় বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমীরুদ্দিন,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, মাওলানা ইবরাহীম খলীল সিকদার, মাওলানা আবুল হাশেম, মাওলানা আনিস, মাওলানা মাসুদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ