সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সঠিক পথের সন্ধান নিজেকেই খুঁজে বের করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল মুমিন, নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর কাওরান বাজার ঐতিহাসিক আম্বরশাহ শাহী জামে মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাজহারুল ইসলাম বলেছেন,  বর্তমানে ইসলামের নামে বিভিন্ন শাখা -প্রশাখার আবির্ভাব হয়েছে ৷ ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মুসলিমদের অন্তরে একটি সংশয় দানা বেঁধেছে - ইসলামের সঠিক পথ কোনটি? এক্ষেত্রে সঠিক পথের সন্ধান নিজেকেই খুঁজে বের করতে হবে।

গতকাল (২৩ ডিসেম্বর) তেজগাঁও থানা ও রাজধানীর কাওরান বাজার মুজাহিদ কমিটি ও ব্যসায়ীদের উদ্যোগে আয়োজিত  ওয়াজ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷

মাওলানা মাজহারুল ইসলাম বলেন,  সঠিকতার মাপকাঠি হলো কুরআন ও হাদিস ৷ এই দুটি জিনিস সামনে রেখে সঠিক পথটি বের করার দায়িত্ব প্রতিটি মানুষের৷ আপনার মধ্যে ইসলামের মৌলিক এই শিক্ষাটুকু থাকা জরুরি - যা আপনাকে  সত্য পথের সন্ধান পেতে সাহায্য করবে৷ এজন্য,  প্রতিজন মুসলিমের ওপর ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করা আবশ্যক।

অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন,  মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মাওলানা ড. মুশতাক আহমদসহ স্থানীয় ওলামায়েকেরাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ