সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের ২০১৮-১৯ সেশনের কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের ২০১৮-১৯ সেশনের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সংগঠনের সিনিয়য়র শিল্পী এনামুল কবীরকে পরিচালক ও আবু বকর ইমতিয়াজকে নির্বাহী পরিচালক করে ১৫ সদস্য বিশিষ্ট করে কার্যকরী পরিষদ ঘোষিত হয়েছে।

অনুপ্রাসের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক আবদুল আহাদ সালমান জানান,  ‘সুস্থ সুন্দর পৃথিবীর প্রত্যয়ে’ শ্লোগান ধারণ করে অনুপ্রাসের পথচলা শুরু হয় ২০১২ সালে। প্রতিষ্ঠার পর থেকেই ‘অনুপ্রাস’ সুস্থ সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।

তিনি বলেন, ইসলামি সাংস্কৃতিক অঙ্গনে অনুপ্রাস দেশের অন্যতম পরিচিত এবং সুপ্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন। সুস্থ সংস্কৃতির অগ্রযাত্রায় পরিকল্পিত এবং সুন্দর উপস্থাপনায় অনুপ্রাস শ্রোতা ও বোদ্ধা মহলের মন জয় করতে পেরেছে।

প্রধান পরিচালক আবদুল আহাদ সালমান বলেন, অনুপ্রাসের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে নতুন বছরকে সামনে নিয়ে অনুপ্রাসের আগামী সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি অনুপ্রাস ও ইসলামি সংস্কৃতির সার্বিক উন্নতি কামনা করেন।

উল্লেখ্য, অনুপ্রাসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য চার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন, শরীফ মাহমুদ, ইয়াকুব হোসাইন সোহান, ইয়াসিন আহমাদ ও নেসার আহমাদ।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ