শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জেনে নিন, কত হবে ফোর-জির গতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে চালু হতে যাওয়া চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবার ন্যূনতম গতি ২০ এমবিপিএস নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।

এই গতিকে অবাস্তব অভিহিত করে মোবাইল ফোন অপারেটররা বলছে, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ২০ এমবিপিএস (মেগা বিট প্রতি সেকেন্ড) গতির ফোর–জি সেবা দেওয়া সম্ভব নয়।

ফোর–জি সেবার মান নির্ধারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর আগে যে নীতিমালা তৈরি করেছিল সেখানে ফোর–জির ন্যূনতম গতি ধরা হয়েছিল ১০০ এমবিপিএস।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তা কমিয়ে পরে ২০ এমবিপিএস নির্ধারণ করেছে বিটিআরসি।

২০ এমবিপিএস গতির ফোর–জি সেবা দিতে না পারার কারণ হিসেবে কয়েকটি বিষয় সামনে এনেছে মোবাইল ফোন অপারেটররা। এর মধ্যে প্রথমেই আছে তরঙ্গের স্বল্পতা। তাদের মতে, বর্তমানে দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের প্রত্যেকের কাছে যত তরঙ্গ আছে তার সব ব্যবহার করেও এই গতির ফোর–জি দেওয়া সম্ভব নয়।

নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক না থাকার কারণেও এ গতির ফোর–জি দেওয়া কঠিন। এ ছাড়া বাংলাদেশে ব্যবহৃত মোবাইল ফোনের মানের কারণেও এই গতির ফোর–জি গ্রাহক পর্যায়ে দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তরঙ্গ আছে রবি আজিয়াটার। বিভিন্ন ব্যান্ডে রবির মোট তরঙ্গের পরিমাণ এখন ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ।

গ্রামীণফোনের ৩২ মেগাহার্টজ, টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ ও বাংলালিংকের কাছে ২০ মেগাহার্টজ তরঙ্গ আছে। তাদের মতে, ২০ এমবিপিএস ন্যূনতম গতির ফোর–জি সেবা দিতে হলে তাদের তরঙ্গ দরকার কমপক্ষে ৬০ মেগাহার্টজ। কিন্তু এত তরঙ্গ ব্যবহারের সুযোগ বর্তমানে নেই।

যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন সিগন্যালের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ফোর–জি প্রযুক্তির গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস। প্রতিবেশী দেশ ভারতে ফোর–জির গড় গতি বর্তমানে ৬ দশমিক ১৩ এমবিপিএস। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশে ফোর–জির গতি ৯ থেকে ১৪ এমবিপিএসের মধ্যে। ফোর–জি গতিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দুটি দেশ হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া।

সিঙ্গাপুরে এখন ফোর–জির গড় গতি ৪৬ দশমিক ৬৪ এমবিপিএস, দক্ষিণ কোরিয়ায় ৪৫ দশমিক ৮৫ এমবিপিএস। পà