বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রংপুরে ব্যবহার হবে ইভিএম, ভোট কারচুপির আশঙ্কা বিএনপি প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে রংপুর বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে এক অনুষ্ঠানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ঘোষণা দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে তিনি ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এই ঘোষণা দেন।

এ সময় রফিকুল ইসলাম বলেন, রংপুরে পরীক্ষামূলকভাবে একটি কেন্দ্রে ইভিএম চালুর পর এটির সফলতার উপর নির্ভর করবে পরবর্তীতে এটি জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে কিনা।

তিনি বলেন, রংপুরে একটি মডেল নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন সবদিক থেকে ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ভোটারদেরকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে ইভিএম সম্পর্কে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেন, ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পর্কে সচেতন নয়। তাই এই পদ্ধতিতে ভোট গ্রহণে কারচুপির আশংকা থাকে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ