বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কেনিয়াতে সুবিধাবঞ্চিত মুসলিমদের বিয়ের ব্যবস্থা করছে এনজিও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মালিন্ডিতে সুবিধাবঞ্চিত মুসলমানদের বিয়ের ব্যবস্থা করছে এনজিও প্রতিষ্ঠান।

এ ব্যাপারে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল, কেনিয়া হিউম্যানিটেরিয়ান এবং চ্যারিটি অরগানাইজেশন মালিন্ডি কিলিফি’র সাথে মিলে কাজ করছে ইউএই ইডি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মালিন্ডি তাওফিক মুসলিম ইউথ।

মালিন্ডি তাওফিক মুসলিম ইউথ’র চেয়ারম্যান আহমাদ আবাউদ দা কেনিয়া স্টারকে বলেন, “অনেক যুবক বিয়ে করতে চাচ্ছে, অনেকে তিন বৎসর যাবত অপেক্ষা করছে কিন্তু অর্থের অভাবে বিয়ে করতে পারছে না।”

তিনি আরো বলেন: “দাতারা ৯০০’র বেশি লোকের খাবারের ব্যবস্থাসহ বিয়ের যাবতীয় খরচ বহন করছেন।”

৯ ডিসেম্বর  ভারত মহাসাগরের উপকূলের নিকটবর্তী মালিন্ডির তাহদীদ মুসলিম একাডেমিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০ মুসলিম  ‍যুগলের বিয়ের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এনজিও প্রতিষ্ঠান দেনমহর, বিছানাপত্র, হাড়ি-পাতিলের ব্যবস্থা করে থাকে। এমনকি নতুন পরিবারের ব্যবসার জন্য মূলধনের ব্যবস্থাও করে তারা।

সূত্র: এবাউটইসলাম/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ