শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

তোমরা বরং কুকুর পোষো!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান
ইতালি থেকে

ঢাকাই সিনেমার জাদরেল নায়ক শাকিব খান তার নওমুসলিম স্ত্রীকে তালাকের নোর্টিশ পাঠিয়েছেন। প্রচলিত আইন অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে যদি তাদের মধ্যে কোনো আপসরফা না হয় তবে ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যাবে।

এ নিয়ে যেমন মিডিয়া পাড়ায় তেমনি সামাজিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোনা হচ্ছে। ফেসবুক ভরে গেছে নানা কিসিমের মত-মন্তব্যে।

আমরা জানি শাকিব খানের স্ত্রী এবং জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা অপু ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। শাকিবকে বিয়ে করার আগে তিনি ধর্মান্তরিত হয়েছেন। স্বামীর ধর্ম গ্রহণ করে অপু বিশ্বাস থেকে অপু ইসলাম খান হয়েছেন।

তাদের বিয়ের খবর দেশবাসী জেনেছে এক নিদারুণ চমকের মধ্য দিয়ে। দীর্ঘ দিন অপু ঢাকার সিনেমা পাড়া থেকে উধাও ছিলেন। কোথায় ছিলেন, কেনো হারিয়ে গেলেন কেউ জানতো না। হঠাৎ একদিন অপু বাচ্চা কোলে নিয়ে হাজির হন ঢাকার একটি টিভির লাইভ অনুষ্ঠানে। কেঁদে কেটে বলেন, তিনি শাকিবের স্ত্রী। শিশুটি শাকিবের সন্তান।

বিয়ের পর তিনি পোয়াতি হলে শাকিবের পরামর্শে লোক চক্ষুর আড়ালে চলে যান। দীর্ঘ সময় ভারতে কাটান। সন্তান জন্ম দেন এবং এক পর্যায়ে শিশু সন্তান কোলে নিয়ে ঢাকায় ফিরে আসেন। শাকিবের সাথে বনিবনা না হওয়ায় তিনি বাধ্য হন সন্তান কোলে নিয়ে টিভির পর্দায়ে হাজির হতে।

এর পর অনেক দিন চুপচাপ ছিলেন তারা। অনেকেই ধরে নিয়েছিলেন, ঝামেলা বা পারিবারিক কলহ বুঝি চুকে-বুকে গেছে। কিন্তু না, ঝামেলা চোকেনি, বরং তাদের সংসারই চুকতে বসেছে।

সংসার ভাঙ্গার মিছিলে শাকিব অপুরা একা নন, আরো অনেকেই আছেন। মিডিয়া জগতের প্রায় ৮০ ভাগ নায়ক নায়িকার সংসার ততধিক বার ভেঙেছে। প্রতিদিন ভাংছে। কোনোটা গোপনে, কোনোটা ঢাক বাঁজিয়ে।

বিশেষ করে বর্তমান প্রজন্মের নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের সংসারে তো ভয়াবহ মড়ক লেগেছে। তাদের সাংসারিক স্থায়িত্ব এত সংক্ষীপ্ত যে অনেকেরই বছর গড়ায় না। মাত্র তিন মাস, ছ'মাসেই তাদের সংসার শিকেয় উঠতে দেখা যায়। কিন্তু কেনো এমন হয়? কেনো এমন হচ্ছে?

আমরা জানি সংস্কৃতি চর্চা এবং খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম নিয়ামক। সংস্কৃতি চর্চা এবং স্পোর্টসের মাধ্যমে অনেক সময় সমাজ সংস্কার করা হয়ে। সাংস্কৃতিক বিপ্লব হতে দেখা যায়। জাতিকে, সমাজকে ধ্বংসের মুখ থেকে ফেরানো হয়।

বিশেষ করে যুব সমাজের চারিত্রিক, নৈতিক, সামাজিক এবং পারিবারিক অধ্পতন রোধ করতে খেলাà