বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুক শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি করছে : জাফর ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের স্বনামধন্য পদার্থবিদ, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন,  ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে, এতে অনেক শিক্ষার্থী পড়ালেখায় অমোনযোগী হচ্ছে।

৮ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর তৃতীয় দিনে অনুষ্ঠিত চিলড্রেন’স ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন

ফেসবুক ও যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীরা সময়ের ফাঁদে পড়ছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সময় নষ্ট করছে। এসব শিক্ষার্থীদের সময় আটকে রাখছে। টেকনোলজি ব্যবহার করতে হবে কিন্তু টেকনোলজিকে আমাদের ব্যবহার করতে দেয়া যাবে না।

শিক্ষার্থীদের বই পড়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সবাইকে বই পড়তে হবে। সব ধরনের বই পড়তে হবে। প্রয়োজনে লুকিয়ে বই পড়তে হবে। বাবা-মাকে খুশি রাখতে বই পড়তে হবে। মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়েও বই পড়তে হবে। বাবা-মা ভালো রেজাল্ট চায়, যা কোনো ব্যাপার না। একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ