সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

কাল থেকে শুরু হচ্ছে কক্সবাজার জেলা ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,  ইশতিয়াক সিদ্দিকী
কক্সবাজার থেকে

তাবলীগ জামাতের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা । আগামী বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে ৯ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতিমা।

এবার কক্সবাজার সমূদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টে ইজতেমা উপলক্ষে সব ধরণের প্রস্তুতি চলছে পুরোদমে। এ উপলক্ষ্যে ইজতেমা ময়দান পরিদর্শন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

তাবলীগ জামাতের সাথীরা বলেন, প্রত্যেক বছর দেশের ৬৪ জেলার মানুষ বিশ্ব ইজতেমা পালন করতে ঢাকায় যান। বর্তমানে বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করে দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমায় ৩২ জেলার মানুষ ২ পর্বে অংশ গ্রহণ করবেন এবং বাকি ৩২ জেলার মানুষ নিজ নিজ জেলায় ইজতেমা করার অনুমতি দিয়েছেন মুরব্বিরা। তারই অংশ হিসেবে সীমান্তবর্তী জেলা কক্সবাজারে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে জিম্মাদারগণ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে জিকিরে জিকিরে মুসল্লিগণ অাসতে শুরু করেছেন বলে জানিয়েছেন জিম্মাদার সাথী জাফর আলম।

তিনি বলেন,  তাবলীগের জেলা ইজতেমাগুলোতে দেশী -বিদেশী মেহমানদের গুরুত্বপূর্ণ বয়ানে অাগত মুসল্লিরা খুঁজে পাবে সঠিক পথের দিশা, মুরব্বিদের বয়ানে যোগাবে অাত্মার প্রশান্তি এমন উদ্দেশ্যকে সামনে রেখে জেলাভিত্তিক তাবলীগী ইজতিমার এই আয়োজন।

এদিকে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে যে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত টহল দিবে পুলিশ সদস্য ও গোয়েন্দারা ৷

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ