বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ জাতিসংঘের বিশেষ অধিবেশন; মিয়ানমারের বিরুদ্ধে নতুন প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশন বসবে। এতে মিয়ানমারের বিরুদ্ধে নতুন একটি প্রস্তাব পাশ হতে যাচ্ছে।

মানবাধিকার কাউন্সিলে থার্ড কমিটির পর এটি হবে দ্বিতীয় বৈঠক। প্রস্তাবটি পাস হতে সম্ভাব্য সমর্থন ইতোমধ্যেই পাওয়া গেছে। তবে বাংলাদেশের সাথে চুক্তি হওয়ায় থার্ড কমিটির প্রস্তাবে সমর্থন দেয়া কেউ কেউ  নতুন প্রস্তাবের বিপক্ষে সমর্থন দিতে পারে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের অনুরোধে মিয়ানমারের বিরুদ্ধে বিশেষ অধিবেশনটি ডাকা হয়েছে। এ ধরনের অধিবেশন ডাকতে হলে ৪৭ সদস্যের কাউন্সিলে ন্যূনতম ১৬টি দেশ বা এক-তৃতীয়াংশ সমর্থনের প্রয়োজন। এ পর্যন্ত সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপানসহ কাউন্সিলের ৩৩টি সদস্যদেশ ও ৪০টি পর্যবেক্ষক দেশ বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাবে সমর্থন দিয়েছে।

তবে বরাবরের মতো এবারও মিয়ানমারের বিরুদ্ধে বিশেষ এই অধিবেশনে এখনো চিন ও ভারতের সমর্থন পায়নি বাংলাদেশ। চিন রোহিঙ্গা সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় প্রচেষ্টায় আগ্রহী। থার্ড কমিটির মতো এখানেও চিন বিরোধিতা কবে বলে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ