সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করায় সমালোচনার জবাব দিলেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: রোহিঙ্গা সংকট মোকাবিলার আপতকালীন সময়ে মিয়ানমার এবং বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সফর ছিল খুব আলোচিত এবং গুরুত্বপূর্ণ ।

মিয়ানমার সফরে মিয়ানমারের কার্ডিনাল চার্লস মং বো’র পরামর্শে সেখানে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি পোপ ফ্রান্সিস। এ নিয়ে হিউমেন রাইস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো পোপের ব্যপক সমালোচনা করে।

ঢাকায় এসেও পোপ ফ্রান্সিস খুব সতর্কতা অবলম্বন করেন।সর্বশেষ নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের একটি দলের সাথে সাক্ষাতে একবার রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন। রোহিঙ্গা শব্দের উচ্চারণে কার্পণ্যের কারণে অনেকেই পোপের সমালোচনা করেন।

বাংলাদেশ সফর শেষে রোমে ফেরার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সমালোচনার জবাব দিয়ে পোপ ফ্রান্সিস বলেন, 'আমি এই শব্দ বললে তা দরজা বন্ধ করে দেয়ার মতোই হতো। রোহিঙ্গাদের বিষয়ে আমার অবস্থান কী সেটা সবাই জানে।  সমস্যা সমাধানে বাধা তৈরি করে দিলে আমার ভালো লাগতো না। আমি আলোচনায় বিশ্বাসী।' কিন্তু আমি রোহিঙ্গা শব্দ বললে তারা আলোচনা বন্ধ করে দিত তাই আমি এই শব্দটি উচ্চারণ করিনি। সূত্র : সিএনএন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ