সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাতারে মুফতী আমিন রহ. কে নিয়ে আলোচনা সভা ও ছাত্র খেলাফতের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জীবন, কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাতার শাখা ইসলামী ছাত্র খেলাফতের আয়োজনে রাজধানী দোহার নিউ জামান হোটেল মিলনায়তনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আলোচনা সভা শুরু হয়।

কাতার ধর্মমন্ত্রণালয় পরিচালিত আওকাফ অন্তর্বুক্ত ইমাম ও খতিব, বাংলাদেশ বেতারের নিয়মিত ক্বারী, ইসলামী ছাত্র খেলাফত কাতার শাখার উপদেষ্ঠা হাফেজ, ক্বারী হুসাইন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের উপদেষ্টা, আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রেসিডেন্ট মসজিদের খতিব, বিশ্ব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থতি মারকাজুত তানযীল আল ইসলামিয়া ইন্টাঃ মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটে কাতার শাখার অন্যতম নেতা, আওকাফ অন্তর্ভূক্ত প্রবীন ইমাম ও খতিব, হাফেজ মাহমুদুল হাসান, আওকাফ অন্তুর্বুক্ত খতিব হাফেজ মাহমুদুল্লাহ, হাফেজ আজিজুল হক, হাফেজ মানসুর আহমেদ, হাফেজ নাসির আহমেদ, কাতার শাখা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির, কাতার সাংবাদিক এ্যাসোসিয়োসনের সভাপতি আমিনূল ইসলাম, ইসলামী ছাত্র খেলাফত কেন্দ্রীয় সহ ছাত্র কল্যাণ সম্পাদক, হাফেজ তাকদির হোসাইন, ছাত্রনেতা হাফেজ সফিউল্লাহ সাদেকী, বশির শেহজাদ, মশিউর রহমান, হাফেজ উমর ফারুক (রাজিব), তানভীর প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ  মোশাররফ।

Image may contain: 8 people, hat

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, মুফতী আমিনী রহ. কাজ বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মুফতী আমিনী দেশ, জাতি ও ইসলামকে নিয়ে ভাবনার পাশাপাশি প্রবাসী কমিউনিটির জন্য অধিক কাজ করেছেন।

আলোচনা সভায় ইসলামী ছাত্র খেলাফত কাতার শাখার নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি করা হয় হাফেজ তাকদীর হোসাইনকে এবং সাধারণ সস্পাদক করা হয় হাফেজ সফিউল্লাহ সাদেকীকে।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হলেন মুহাম্মদ আবদুল্লাহ, সহসভাপতি হেদায়েতুল্লাহ মিসবাহ, আরমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসাইন, হাফেজ উমর ফারুক (রাজিব), সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক বশির শেহজাদ, দফ্তর সম্পাদক শরিফ উদ্দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ