বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে সব চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদরাসা শিক্ষার প্রতি বর্তমান সরকারের আন্তরিকতা তুলে ধরে বলেন, ‘মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের সব চেষ্টা করছে সরকার। মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা নিরসনে সরকার প্রায় সাড়ে তিন হাজার ভবন নির্মাণ করেছে।’

‘মাদরাসা শিক্ষার আরও উন্নয়নে দুই সহস্রাধিক ভবন নির্মাণের কাজ চলছে।’ বলে জানান তিনি।

রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ’সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য দেন তিনি।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এ ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ