সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

‘গ্রন্থসমালোচনা’ অনুষ্ঠানের উদ্যোগ ইসলামী লেখক ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নিয়েছে।

চলতি বছর ফোরাম সদস্যদের প্রকাশিত বইগুলো থেকে নির্বাচিত কয়েকটি বই নিয়ে ‘গ্রন্থসমালোচনা অনুষ্ঠান’ করবে সংগঠনটি।

আয়োজকরা জানান, সময়ের খ্যাতিমান প্রবীণ দুজন লেখক বইগুলো পূর্ণ পাঠ করে পয়েন্টভিত্তিক আলোচনা করবেন। সদস্যদের লেখালেখির মান সমৃদ্ধ করতে কিছুদিন পরপর এ ধরনের আয়োজন করা হবে বলে জানিয়েছে ফোরাম কর্তৃপক্ষ।

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যাদের বই বেরিয়েছে, তাদের দুই কপি বই ফোরাম কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে। বই পৌঁছানোর শেষ সময় ৫ ডিসেম্বর।

অনুষ্ঠানটি তারিখ ও স্থান পরে জানানো হবে।

বই জমা দিতে হবে: সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল (০১৯৪৫১০৪৭৮৫) অথবা সাহিত্য সম্পাদক সায়ীদ উসমান (০১৯৩৪০৮০০৩৬) এর কাছে।

এছাড়া আওয়ার ইসলাম অফিসেও বই জমা দেয়ার সুযোগ থাকবে। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ