সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শানে রেসালাতের ২য় অধিবেশন চলছে : সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
চট্টগ্রাম থেকে

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে শানে রেসালত সম্মেলনের ২য় অধিবেশন শুরু হয়েছে।

ইতোমধ্যে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আসরের নামাজের বিরতির পর হাটহাজারীর ইছাপুর মাদ্রাসার ক্বেরাত বিভাগের সিনিয়র কারী হযরত মাওলানা ইসহাক সাহেব এর কুরআন তেলাওয়াত ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মুজাহের উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা লুকমান হাকীম সাহেব এর বয়ানের মধ্য দিয়ে আজকের শানে রেসালত সম্মেলনের ১ম দিবসের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।

সরেজমিনে দেখা গেছে,  শানে রেসালত সম্মেলনে লোক সমাগম বেড়েই চলছে। আছর নামায পর বিশাল প্যান্ডেল পূর্ণ হয়ে আশপাশের স্থানগুলিতে মুসল্লীদের ভিড় দেখা যাচ্ছে।

আজ আমিরে হেফাজত শয়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ আরও আলোচনা পেশ করবেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল-হাবিব, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আজকের সর্বশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

এছাড়াও, শানে রোসালাত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত  থাকবেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ