বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নষ্ট ওষুধ বিতরণ, ভাংচুর ও আগুনে পুড়িয়ে বিক্ষোভ জাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে শিক্ষার্থীদের ড্যামেজ ওষুধ বিতরণ করা ভাঙচুর ও ওষুধ পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতা বোধ করায় রাত সাড়ে ১০টার দিকে আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী ওষুধ নিতে মেডিকেল সেন্টারে আসে।

হলে ফিরে দেখে সব ওষুধ বাইরে মেয়াদ থাকা সত্ত্বেও ভিতরে ড্যামেজ দেখে বিক্ষুদ্ধ হয়ে সেই হলের ৩০-৪০ জন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে এসে ড্যামেজ ওষুধ দেওয়ার কারণ জানতে চায়।

এসময় মেডিকেলের স্টোরে অধিকাংশ ওষুধ ড্যামেজ পেয়ে তারা স্টোর ও মেডিকেলের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। একই সঙ্গে স্টোর থেকে ড্যামেজ ওষুধ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের থামানোর করার চেষ্টা করছি। একই সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে জানিয়েছি। সকালে বিষয়টি নিয়ে মিটিং করে সমাধান করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ