বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক মুবাশ্বার হাসান নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ে নর্থসাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার (৩৫) নিখোঁজ হয়েছেন।

এই ঘটনায় মুবাশ্বারের বাবা মোতাহার হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন।

জিডির সূত্র ধরে খিলগাঁও ওসি মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিক্ষক খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর জে-ব্লকের ১২/৩ রোডের ২৫ নম্বর বাড়ি থেকে বেরিয়ে যান ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পর বাসায় না ফিরলে তার পরিবার রাতেই থানায় একটি জিডি করেন।

নিখোঁজের ছোট বোন তামান্না জানান, সর্বশেষ তার ভাইয়ের মোবাইল ফোনের অবস্থান পাওয়া গেছে ঢাকাস্থ ইউএন সদর দফতরের আশে-পাশে। এরপর থেকে তার এর কোন অবস্থান শনাক্ত করা যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ