বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৮ নয় ২৫ নভেম্বর শুরু হবে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

অনিবার্য কারণে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পূর্ব ঘোষিত ১৮ নভেম্বর ২০১৭ এর পরিবর্তে ২৫ নভেম্বর ২০১৭ তারিখে পরীক্ষা শুরু হবে।

৬ দিনব্যাপী পরীক্ষা এ শেষ হবে নভেম্বরের ৩০ তারিখ।

দেশব্যাপী বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ পরীক্ষা পেছানো হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বোর্ডের মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসেন।

তিনি বলেন, ‘দেশব্যাপী ভয়াবহ বন্যার কারণে এ বছর পাঠদানের সময় কম পাওয়া গেছে। তাই পূর্ব ঘোষিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।’

গত ২০ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে তিনি জানান।

উল্লেখ্য,  নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে তৃতীয় শ্রেশি পর্যন্ত পাঠদান করা হয় এবং প্রতি বছর কেন্দ্রীয়ভাবে তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় ১৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ