বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী; সংবর্ধনা দেবে আ’লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার তিন সপ্তাহের সরকারি সফর শেষে শনিবার সকালে দেশে ফিরছেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।

আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজ নিজ স্থানে অবস্থান নিয়ে সংবর্ধনাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দল এবং দলের ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল স্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। তিনি যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশের পথে লন্ডনের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী লন্ডনে তিনদিনের অবস্থান শেষে শনিবার দেশে ফিরে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যান। এখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ অক্টোবর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে বিলম্ব হয়। বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ