সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মধ্যস্থতা করবে না ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভারত কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছে। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ নিউজ দিয়েছে রাশিয়ার স্পুটনিক।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে,  ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গা শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো পরিকল্পনা নেই ভারত সরকারের।’

যদিও রাশিয়ার এই সংবাদমাধ্যম এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার মন্তব্য প্রকাশ করেনি।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ শিগগির বাংলাদেশ সফর করবেন। সে সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম সহিংসতায় উত্তপ্ত রাখাইন থেকে বাংলাদেশে পালিয়েছে। এদের অনেকেই সীমান্ত পাড়ি দিয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়ার জন্য।

চলমান সঙ্কট মোকাবেলায় গত সপ্তাহে বাংলাদেশে ২১ হাজার ত্রাণ উপকরণ পাঠিয়েছে ভারত। ৯০০ টন ওজনের প্রায় ৬২ হাজার উপকরণ পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। এসব উপকরণের মধ্যে রয়েছে, রেশন, কাপড়, তেল ও মশারি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ