শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

রোহিঙ্গা ইস্যু : যে পদক্ষেপ গ্রহণ সময়ের দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ শামছুল হুদা

দিন দিন মুসলমানের জীবন চলার পথ সংকীর্ণ হয়ে আসছে। ইসলামের শত্রুরা শিক্ষা ব্যবস্থাকে ইসলামশূন্য করে মুসলিম তরুণ-তরুণীকে চরম ইসলাম বিদ্বেষী হিসেবে তৈরি করছে। ঈমান ও জাতীয় পরিচয় দুর্বল হয়ে যাওয়াই কে শত্রু, কে মিত্র, তা অনুভব করা, তার পরিচয় নির্ণয় করা তাদের জন্য মোটেও সহজ কথা নয়। তাই আমরা বারবার পরাজিত হচ্ছি, সেই শক্তিটির কাছে যারা নামধারী মুসলিম।

বাংলাদেশের মুসলমানের কাছে বর্তমানে রোহিঙ্গা ইস্যুটি বড় ধরনের চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ ছিল বার্মার নির্যাতিত মুসলিমদের একটু আশ্রয় দেয়া, তাদের মাথা গুঁজার ঠায় করে দেয়া এবং তাদেরকে সাদরে গ্রহণ করে একবেলা দুমুটো ভাত তুলে দেয়া। বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষ মিলে এই ধাক্কাটি সামাল দিয়েছে। যদিও শুরুতে বিষয়টি সহজ ছিল না। কিন্তু আল্লাহ তায়ালা সহজ করে দিযেছেন। দেশের মানুষের মনে বার্মার নির্যাতিত মুসলমানের প্রতি সহানুভুতিশীল করে দিয়েছেন। সেজন্য আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা।

কিন্তু কিছু সমস্যা থেকেই গেছে।মুসলিম নামধারী শত্রুরা ওৎপেতে বসে আছে। কিভাবে বার্মার মুসলমানের জঙ্গী বানানো যায়, কিভাবে বার্মার মুসলমানেরকে বিতর্কিত করা যায়, তাদেরকে এদেশের মাটিতে যে সামান্য আশ্রয় পেয়েছে তা থেকে উচ্ছেদ করা যায়, কিভাবে তাদের জীবনকে আরো বেশি সংকীর্ণ করে দেওয়া যায়, কী করে তাদেরকে অপরাধী, সন্ত্রাসী প্রমাণ করে বিপথগামী করা যায়, এজন্য তাদের প্রচেষ্টার শেষ নেই।

তাহলে আমাদের কী করণীয়? আমাদেরকে কি শুধূ সাময়িক ত্রাণের কার্যক্রম পরিচালনা করার মধ্যে সীমিত থাকলেই হবে নাকি আরো বেশি কিছু করতে হবে? রোহিঙ্গা হিসেবে পরিচিত বার্মার আদিবাসী মুসলিম যারা শত শত বছর ধরে বার্মায় বসবাস করে আসছে, যারা এক সময় রেঙ্গুন শাসন করেছে তাদের জন্য আরো কিছূ করণীয় আছে? এছাড়া তাদের থেকে আমাদের কী কিছু শিক্ষণীয়ও আছে কি না তা নিয়ে ভাবতে হবে। যে পদক্ষেপগুলো গ্রহণ করা খুবই জরুরি :

ক. তাদেরকে দীনি শিক্ষার ব্যবস্থা করা :
মুসলমানদের কৌশলে দীন শিক্ষা থেকে দূরে রাখতে পশ্চিমা ভাবাদর্শীরা সফল হয়েছে। তাই মুসলিম সমাজ