সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

রোহিঙ্গাদের নিয়ে ৫ ইসলামি সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : আরাকান নিয়ে গাইলেন তারুণ্যের পরিচিত মুখ জাগ্রত কবি মুহিব খান। ইতোপূর্বে এই আলেম কবি তার গানে আরাকানের কথা উল্লেখ করলেও এবার তিনি আরাকান নিয়ে সমপূর্ণ একটি গান উপহার দিয়েছেন তার ভক্তদের।

গত ১৯ সেপ্টেম্বর “আরাকান আরাকান” শিরোনামে হলি মিডিয়ার ব্যানারে ইউটিউবে গানটি মুক্তি পায়। গানটির কথা ও সুরও করেছেন কবি নিজেই। আরাকানের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের অধিকার ও তাদের স্বাধীনতা সংগ্রামের কথা উঠে এসেছে গানটিতে।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীও ২টি গান গেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর “ইউনাইট টুগেদার” শিরোনামে হলি টিউন্স ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। ইতিমধ্যে গানটি কলেরবের দর্শক শ্রোতাদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে।

যৌথ কণ্ঠে গানটি গেয়েছেন ইকবাল মাহমুদ ও তাওসিফুল হক। গানটির কথা লিখেছেন সাইদুর রহমান চৌধুরী। সুর করেছেন ইকবাল মাহমুদ।

[embed][/embed]

কলরবের ব্যানারে আরেকটি গান মুক্তি পায় ১৯ সেপ্টেম্বর। “রোহিঙ্গাদের প্রাণ” শিরোনামে গানটি যৌথকণ্ঠে গেয়েছেন ওমর আব্দুল্লাহ, আরিফ আরিয়ান, ইকবাল মাহমুদ, নজরুল ইসলাম ও আবির হাসান। গানটির কথা লিখেছেন মুহাম্মাদ রায়হান ও সুর করেছেন আহমদ আব্দুল্লা্হ।

[embed][/embed]

“পারিনা পারিনা সইতে পারিনা” শিরোনামে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। গানটির কথা ও সুর করেছেন মাসুম বিন মাহবুব। কণ্ঠ দিয়েছেন মাসুম বিন মাহবুব, শফিকুল্লাহ শাহীর, আফজাল সামী, আবু ইউসুফ উসামা, আবু তাহের।

হালাল এন্টারটেন্ডমেন্ট এর ইউটিউব চ্যানেলে গানটি গত বছর মুক্তি পায়।

[embed][/embed]

রোহিঙ্গা মুসলিমদের নিয়ে আরেকটি গান গেয়েছে ইসলামি সাংস্কৃতিক সংগঠন আলোড়ন শিল্পীগোষ্ঠীর শিল্পী মায়মুন আশরাফ। “লাখো মুমিনের রক্তে” শিরোনামের গানটি সংগঠনটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় গত বছরের ২১ ডিসেম্বর। গানটির কথা ও সুর করেছেন আশিক ইলাহি।

[embed][/embed]

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ