শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

কাতারে আল নূর সেন্টারের ঈদ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দীনি আলোচনা, প্রীতিভোজ ও রোহিঙ্গা মুসলমানদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে  ঈদুল আজহা অনুষ্ঠান করেছে কাতারস্থ আল নূর কালচারাল সেন্টার।

রাজধানী দোহার উপকণ্ঠে উম্মুল আফায়ি শায়খা মারয়াম জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা হারুন। প্রধান আলোচক ছিলেন আল নূর সেন্টারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম-খতিব মাওলানা ইউসুফ নূর।

আলোচনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও আল নূর সেন্টারের নির্বাহী সদস্য মাওলানা নুরুল আমিন ও মুফতি হাবিবুল্লাহ। অতিথি হিসেবে ছিলেন আল নূর উপদেষ্টা মীর হোসেন চৌধুরী, গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য রাকিবুল হাসান ও শের আলম, প্রকৌশলী শামস্ ইলিয়াস ও প্রকৌশলী বুলবুল আহমেদ।

ইসলামে প্রবাসীর মর্যাদা বিষয়ে আলোচনা করে মাওলানা ইউসুফ নূর বলেন: কুরআনুল কারিমে বৈধ উপার্জনের জন্য দেশ ছেড়ে আসা প্রবাসী ও আল্লাহর পথের মুজাহিদদের পাশাপাশি প্রশংসা করা হয়েছে। মুজাহিদরা দীন প্রতিষ্ঠায় নিবেদিত আর ইমানদার প্রবাসী পরিবার ও দেশের কল্যাণে নিয়োজিত।

তিনি বলেন, মাদক বাণিজ্য, অবৈধ ভিসা ব্যবসা, সুদি কারবার ও চৌর্যবৃত্তি প্রাচুর্য আনতে পারে না। ভাগ্য উন্নয়নের জন্য প্রয়োজন বলিষ্ঠ ঈমান, খোদাভীতি, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, গভীর অধ্যাবসা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন।

মাওলানা হারুন রোহিঙ্গা মুসলমানদের করুণ ও হৃদয় বিদারক পরিস্থিতির উল্লেখ করে দেশীয় আইনের আওতায় থেকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুস্তাফিজুর রহমান আর মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইয়েদ মাহফুজ।

মহিলা কর্নারের পরিচালনায় ছিলেন মাওলানা মাহমুদা, হেনা পারভীন ও নাফিসা আহসান।

প্রসঙ্গত, রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে এবার কোনো আনন্দ আয়োজন রাখা হয় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ