মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাকসন্ত্রাস বলেও অভিহিত করেন তিনি।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার দেওয়া বক্তব্যের জবাবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তার বক্তব্যে আমরা বিচলিত ও হতবাক। তার বাকসন্ত্রাস থেকে কোনও সম্মানিত বা দায়িত্বশীল প্রতিষ্ঠানও রেহাই পচ্ছে না।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার ও সরকারে মন্ত্রীদের বিষোদগার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দেশ, জাতি ও রাজনীতির জন্য এটা অশনি সংকেত।

মির্জা ফখরুল আরো বলেন, ক্ষমতায় থেকে বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালত নিয়ে এই ধরনের তৎপরতার পরিণতি শুভ হবে না। শেখ হাসিনার বক্তব্য আগুন নিয়ে খেলার সামিল। তার এমন বক্তব্য দেশের সার্বিক পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে।

তিনি বলেন, সম্প্রতি সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তরকারী রায়ের কারণেই শেখ হাসিনা ও তার দলের নেতা, মন্ত্রীরা উচ্চ আদালতের সম্মানিত বিচারকবৃন্দ এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষদাগার করে বক্তৃতা দেয়া শুরু করেছেন।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন তা দেশ জাতি রাজনীতির জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ