বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফাজিল পরীক্ষা স্থগিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে চলমান ফাজিল স্নাতক পরীক্ষার (২০১৬) বিভিন্ন বর্ষের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ দিনের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আযাদ আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত রবি, সোম, মঙ্গল ও বুধবারে ফাযিল বিভিন্ন বর্ষের যে সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে ঈদুল আযহা’র ছুটির পর ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এ স্থগিতাদেশ জারি করেন।

উল্লেখ্য, ফাযিল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ