মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বাসায় ডেকে মডেল ও টিভি উপস্থাপিকাকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার গভীর রাতে কদমতলী থানায় ধর্ষণের অভিযোগ এনে এক অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন।

তরুণীর ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন। পুলিশ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।

ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং, উপস্থাপনা এবং নাটকেও অভিনয় করেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গত রাতে বলেন, “অভিনয় ও মডেলিংয়ের সূত্র ধরেই উঠতি এক অভিনেতার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়।”

২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়ায় নিজের বাসায় তাকে ডেকে নেয়। একপর্যায়ে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণীর অভিযোগ।

কাজী ওয়াজেদ আলী বলেন, “তরুণী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। এজাহারে ধর্ষণের অভিযোগে যাকে আসামি করা হয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি। খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।”

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শোবিজ মিডিয়ায় কাজের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করে তার সহকর্মী ওই তরুণ। কিন্তু ধর্ষণের ঘটনার পর ওই তরুণ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরই ধর্ষণের শিকার তরুণী মামলা করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ