মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আপনি প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন; অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি অভিযোগ করে বলেছেন, ‘আপনি প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’

আজ বুধবার (১৬ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত মামলার আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।

মামলার শুনানিতে অ্যাটর্নি  জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, ‘এখনও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’

তখন  প্রধান বিচারপতি বলেন, ‘কেন আমরা তো আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছি।’

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বাড়ি পদ্মার পাড়ে। আমি তো এখনও দেখি, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।’

প্রধান বিচারপতি পদত্যাগ না করলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুমকি: ওলামা লীগের

এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে আমাদের কী করার আছে। আমি শুনলাম, আপনি নির্বাচন করছেন তাইতো এলাকায় যান। আপনি তো প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন।’

প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘আমি আপনাকে একটা তালিকা দেবো। সিআরপিসি’র সঙ্গে এর কয়েকটি ধারা  সাংঘর্ষিক। এগুলো ঠিক হওয়া উচিত। আমরা আইনের বাইরে বিচার করবো না। আইনের অধীনেই বিচার করবো।’

অ্যাটর্নি জেনারেল সময় আবেদন জানিয়ে বলেন, ‘আমার প্রস্তুতির জন্য সময় দরকার।’

পরে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ