শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নওয়াজের পতনে বিদেশিদের হাত ছিল: মুশাহিদুল্লাহ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিদেশি শক্তিগুলো যখন দেখেছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন, তখন তারা চায়নি নওয়াজ ক্ষমতায় থাকুক। রোববার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’র (পিএমএল-এন) নেতা মুশাহিদুল্লাহ খান দেশটির জিটি রোডের পিএইচএ কলোনিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মুশাহিদুল্লাহ খান বলেন, বিদেশি শক্তিগুলো পাকিস্তানকে পছন্দ করে না; কারণ এটা একটা ইসলামি রাষ্ট্র, তার ওপর পারমাণবিক অস্ত্রও রয়েছে দেশটির। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর পশ্চিমা বিশ্বের অপছন্দের কারণ। আঞ্চলিকভাবে পূর্ব দিকের শক্তি নীরবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ায় হুমকির সম্মুখীন হচ্ছে পশ্চিমা বিশ্ব। তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাকিস্তানের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে; সেটা চিন্তা-ভাবনা থেকে শুরু করে এনজিও এবং গণমাধ্যমের সাহায্যে।

মুশাহিদুল্লাহ অভিযোগ করে আরও বলেন, পাকিস্তানে শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা দেখে নওয়াজকে হুমকি হিসেবে বিবেচনা করতো পশ্চিমা বিশ্ব। তিনি বলেন, নওয়াজ চেয়েছেন বিচার বিভাগ, সেনাবাহিনী, গণতন্ত্র এবং গণমাধ্যমসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে। পার্লামেন্টের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকা দরকার। কারণ দেশের সবকিছু পার্লামেন্ট থেকেই বিচ্ছুরিত হয়। নওয়াজ শরিফের বাড়ি ফেরার র‌্যালি সম্পর্কে জানতে চাইলে মুশাহিদুল্লাহ জানান, তিনি এযাবৎকালে এ ধরনের বড় র‌্যালি দেখেননি। তার দাবি ওই র‌্যালি কয়েক মাইল দীর্ঘ ছিল। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ