মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেশা যার বিদ্যুৎ খাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নেশা মানুষের কত ধরনের হতে পারে! তামাক, সিগারেট, মদ ইত্যাদি নেশার কথা সবাই শুনেছে। এমনকি চক, ইট, মাটি ইত্যাদি খাওয়া গা গুলানো নেশার কথাও অনেকের অজানা নয়।

কিন্তু এবার সামনে এল এক অদ্ভুত নেশার কথা। ভারতের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা নরেশ কুমারের নেশা হচ্ছে ‘বিদ্যুৎ খাওয়া’। ৪২ বছর বয়সী এই ব্যক্তি জ্বলন্ত বাল্বের সংযোগ-তারগুলো দাঁত দিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে।

এভাবে নাকি তার শরীরে ‘এনার্জি কালেক্ট’ হয় এবং খিদে ভাব চলে যায়। স্থানীয় লোকজন তাকে ‘হিউম্যান লাইট বাল্ব’ বলেই ডাকে।

নরেশ কুমারের দাবি, তিনি নিজেকে যেকোনও সময় সরাসরি ইলেকট্রিক লাইনের সঙ্গে সংযুক্ত করে দিতে পারেন। সরাসরি শরীরে ২২০ ভোল্ট বিদ্যুত্ প্রবাহ সহ্য করতে পারেন। কোনওরকম শক লাগে না। বাড়িতে কোনও খাবার না থাকলে তিনি বিদ্যুত্ ‘খেয়ে’ থাকেন! ৩০ মিনিট ‘এনার্জি’ সংগ্রহের পর তিনি কয়েক ঘন্টার মধ্যে আর কোনও খিদে অনুভব করেন না। -জি নিউজ

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ