বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রস্তুতে অবহেলার অভিযোগে ভর্তি পরীক্ষার কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এরা হচ্ছেন- বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব হোসেন, অধ্যাপক বিজয় ভূষণ দাস, ড. শাহাব উদ্দিন, ড. হাবিব উল মাওলা, জান্নাতুল ফেরদৌস এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ ইমদাদুল হুদা ও একই বিভাগের রায়হানা আক্তার।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাত শিক্ষকের মধ্যে ড. মাহবুবুর রহমানকে ৪ বছর ও অন্যান্য শিক্ষকদেরকে তিন বছরের জন্য অব্যহতি দেয়া হয়। ২০১৬-১৭ শিক্ষা বষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতি ও পূর্বের বছরের সাথে হুবহু মিল রেখে প্রশ্ন তৈরি করায় তাদেরকে সিন্ডিকেট সভায় অব্যাহতি দেয়া হয়।

জানা যায়, ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষার ক ইউনিট এর ইংরেজি বিষয়ের ৪৯ টি প্রশ্ন হুবহু ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষায় এসেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা পান।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. হুমায়ুন কবীর জানান, বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির রিপোর্টে এদের যোগসাজশ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ