মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

সৌদিআরবে আরও ৫ বাংলাদেশি হাজির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাওয়া আরও ৫ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।এর মধ্যে একজন নারী ছাড়া বাকিরা সবাই পুরুষ। বাধর্ক্যজনিত এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ৫ বাংলাদেশি হাজির মৃত্যু হয় বলে জানিয়েছে মক্কা বাংলাদেশ হজ অফিস।

তারা হলেন চাঁদপুর সদর উপজেলার মোঃ জাফর আহমেদ (৬২), তাঁর পাসপোর্ট নং BL0930817। ঢাকা জেলার দক্ষিণখানের শরিফা বেগম (৫২), তাঁর পাসপোর্ট নং BM0686571, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আবুল কাশেম মুহাম্মদ শাহজাহান (৬১), তাঁর পাসপোর্ট নং BM0668949। বগুড়া সদর উপজেলার আব্দুল গফুর শাহ (৬৭) তাঁর পাসপোর্ট নং BN0122204 এবং মুন্সিগঞ্জ উপজেলার লৌহজং উপজেলার বিল্লাল হোসেন (৫৭), তাঁর পাসপোর্ট নং AG4167554।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর ৬৩৫টি এজেন্সির মাধ্যমে এক লক্ষ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।
শুক্রবার পর্যন্ত সৌদিয়া এবং বিমানের ১৭৬টি ফ্লাইটের মাধ্যমে ২৬ হাজার ২৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা বর্তমানে মক্কা এবং মদীনায় অবস্থান করছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার মাধ্যমে শুরু হবে এবছর হজের মূল আনুষ্ঠানিকতা।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ